প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ডাকসুর ভিপি সাদিক কায়েমের ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সাদিক কায়েম ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং গণ-অভ্যুত্থানের পর তারা বিপ্লবী সেজেছেন।
নুর বলেন, 'আমরা আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মিছিল করেছি। আজকের ডাকসুর ভিপি ও জামায়াতের নেতারা তখন আওয়ামী লীগ-ছাত্রলীগের সঙ্গে ছিল। তারা আমাদের পিটাইত। এটা তো প্রমাণ তাই না? গণ-অভ্যুত্থানের পর ক্রেডিট ছিনতাই করে তারা বিপ্লবী হয়ে গিয়েছে।' তিনি আরও বলেন, জামায়াত-শিবিরের একটি ফর্মুলা আছে, তারা সমস্যায় থাকা ব্যক্তিদের ইমোশনালি ব্ল্যাকমেইল করে সাহায্য করে এবং এর প্রমাণ রাখে।









