সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি অভিযোগ করেছে, কোক স্টুডিও বাংলা'র বাণিজ্যিক শ্যুটিংয়ে বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যরা দেয়াল, অলঙ্করণ ও নকশায় ক্ষয়ক্ষতির অভিযোগ তুলেছেন।








