কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেরা ২৯ আগস্ট একটি বিরল টাইটান ট্রিগারফিস (Balistoides viridescens) ধরে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন। প্রায় ৯০০ গ্রাম ওজনের এ মাছটি স্থানীয়ভাবে ‘চামড়া মাছ’ নামে পরিচিত। অদ্ভুত আকৃতি ও গঠনের কারণে বন্দরে আসার পর স্থানীয়রা এটি দেখতে ভিড় করেন, কিন্তু বিষাক্ততার আশঙ্কায় কেউ কিনতে চাননি।
ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিসের গবেষক মো. বখতিয়ার রহমান মাছটির পরিচয় নিশ্চিত করেন। তিনি বলেন, এ মাছ প্রজনন মৌসুমে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং খাদ্য হিসেবে গ্রহণে সিগুয়াটেরা বিষক্রিয়ার ঝুঁকি আছে।




