কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পর।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।




