কলকাতার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের দুই মাসের বেশি সময় ধরে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার ঘটনায় জাতিসংঘে চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সমীরুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে।
গত ২৯ জুলাই থেকে কলোনির পানি সরবরাহ বন্ধ রয়েছে এবং একই দিনে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। যদিও বাসিন্দাদের বৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে, তবুও তারা দীর্ঘ সময় বিদ্যুৎহীন ছিলেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি।






