বলিউড অভিনেত্রী ও বিজেপির সাংসদ কঙ্গনা রনৌত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ও আপত্তিকর ভিডিও-ছবি ছড়িয়ে পড়ায় আইনি পদক্ষেপ নিয়েছেন। বৃহস্পতিবার তিনি দিল্লি হাইকোর্টে এসব কনটেন্ট সরিয়ে ফেলার দাবিতে আবেদন করেছেন।
কঙ্গনার অভিযোগ, এসব কনটেন্টের মাধ্যমে তাকে হেয় করা হচ্ছে, মানহানি ঘটানো হচ্ছে এবং তার ব্যক্তিসত্তার অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তার আইনজীবী আদালতে যৌন হয়রানির ভিডিও, ভুয়া খবর এবং এআই দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্টের বিষয়টি তুলে ধরেন। এর আগে ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান এবং পবন কল্যাণের মতো পরিচিত ব্যক্তিরাও একই দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন।











