উত্তর প্রদেশের এক সাধারণ কৃষক যশোদা লোধি, যিনি 'দেহাতি ম্যাডাম' নামে পরিচিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজি শেখানোর ভিডিও তৈরি করে সাড়া ফেলেছেন। সম্প্রতি মাঠে কাজ করার সময় তিনি ইংরেজিতে একটি ভিডিও তৈরি করেন, যা ভাইরাল হয়।
বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া তার সেই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করলে যশোদা আন্তর্জাতিক পরিচিতি পান। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা যশোদার এই উদ্যোগ গ্রামীণ ও হিন্দিভাষী মানুষদের ইংরেজিতে কথা বলতে উৎসাহিত করছে। তার অনুসারীর সংখ্যা লাখ লাখ ছাড়িয়েছে।








