দীর্ঘ ১৩ বছর পর আবারও ছোট পর্দায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন দুই তারকা অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। রাজের পরিচালনায় নির্মিত নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এ তাদের দেখা যাবে।
এই নাটকে আরও অভিনয় করছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিন। দীর্ঘদিন পর জাহিদ হাসানের নতুন ধারাবাহিক হওয়ায় এটি দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করেছে।












