ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা তার একটি ব্যক্তিগত ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন। তিনি জানান, প্রায় এক বছর আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ধারণ করা ভিডিওটি তিনি জানতেন না। বিদেশ সফরের মাঝপথে হঠাৎ ভিডিওটি নিয়ে একের পর এক বার্তা পেতে শুরু করেন তিনি।
অপূর্বা বলেন, ভিডিওটি ধারণের সময় তিনি বা আমিন কেউই জানতেন না যে তাদের ভিডিও করা হচ্ছে। এটি একটি ব্যক্তিগত মুহূর্ত ছিল। তিনি আরও জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার খবর পান তুরস্ক থেকে নিউইয়র্ক যাওয়ার পথে। লন্ডনে যাত্রাবিরতির সময় অনেকেই তাকে ভিডিওটি দেখেছেন কিনা তা জানতে বার্তা পাঠান। বাবা-মাও ভিডিওটি দেখে ফেলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।












