আশনা হাবিব ভাবনার অভিনীত আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ অস্ট্রেলিয়ার দুটি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি এবং ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ অনুষ্ঠিত হবে।
এর আগে সিনেমাটি মস্কো, কাজান ও মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালার ক্রমাবনতি ও দর্শকের পরিবর্তিত রুচিকে ঘিরে। এতে ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা, যার জন্য তিনি প্রায় নয় কেজি ওজন বাড়িয়েছিলেন।











