বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ইনস্টাগ্রামে তার এআই দিয়ে তৈরি ছবি সরানোর জন্য নির্দিষ্ট কোনো অভিযোগ জানানোর ব্যবস্থা নেই। প্রযুক্তি যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই তুলনায় আইন ও নিয়ন্ত্রণব্যবস্থা পিছিয়ে রয়েছে বলেও তিনি মনে করেন।
কৃতি শ্যানন মনে করেন, এআই প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন প্রণয়ন করা জরুরি। তিনি বলেন, এই প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে এবং এর সঙ্গে তাল মিলিয়ে আইন ও নীতিমালারও আধুনিকীকরণ প্রয়োজন।







