সুপ্রিম কোর্টের অভিযানের পর ‘ইন্ডিয়া’ জোট জানিয়েছে, ভোট চুরির পাশাপাশি এবার সরকার বিক্ষোভের স্থানও চুরি করতে চলেছে। এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সরকারি বাসভবনে চা–চক্রের পর ইন্ডিয়া জোটের নেতারা এই আন্দোলনে শামিল হওয়ার কথা জানান।
রাহুল গান্ধী বলেন, ‘এই লড়াই একটাই। সবাই একজোট হয়ে একটাই লড়াইয়ে নেমেছি। এই আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই—গণতন্ত্র রক্ষা, সংবিধান অক্ষত রাখা এবং গণতান্ত্রিক অধিকার অটুট রাখা। বিরুদ্ধ স্বর দমাতে ভোট চুরির পর সরকার এবার বিক্ষোভের স্থানটাও চুরি করে নিচ্ছে। এটা আমরা হতে দেব না।’






