বলিউডের জনপ্রিয় সিনেমা 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন অভিনেতা আমির খান। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছিল।
সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খান জানান, পরিচালক রাজকুমার হিরানী ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন এবং শীঘ্রই তিনি এর চূড়ান্ত খসড়া শুনবেন। এর পরেই সিক্যুয়েল নির্মাণের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।



