মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামার পর সমালোচনার মুখে এই নির্দেশ আসে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সরকারের ভেতরেও এ নিয়ে অস্বস্তি তৈরি হয়। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইশরাককে পদ ছাড়ার নির্দেশ দেন। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও প্রতিমন্ত্রী ফেসবুকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।




