সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার সন্ধ্যা ছয়টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় দলের শৃঙ্খলা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
নিয়মিত বৈঠকের বাইরে এই সভা ডাকার পেছনে গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন নেতারা। দলের ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামনের রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য এই সভা ডাকা হয়েছে।



