জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।
গত সপ্তাহে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে কোচের সঙ্গে মতবিরোধের জেরে ক্যাম্প ছাড়েন রোনালদো। এফপিএফ জানিয়েছে, বিষয়টি ডিসিপ্লিনারি ইনভেস্টিগেশন কমিশনে পাঠানো হয়েছে। জাতীয় দলের ক্যাম্প থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার ঘটনায় এফপিএফের নিয়মে এক থেকে ছয় মাস পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার বিধান রয়েছে।





