তুরস্কের পার্লামেন্টের স্পিকার ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আকিফ ইলমাজ এমপি সহ বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
তুরস্কের স্পিকার বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভিনন্দন জানান এবং জামায়াতের ভূমিকার প্রশংসা করেন। ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং তুরস্কের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।




