অভিনেত্রী মিমি চক্রবর্তী তার আসন্ন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই পূজায় মুক্তি পেতে যাওয়া সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমি তার ব্যক্তিগত জীবন ও বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
মিমি জানিয়েছেন, তিনি এমন একজন জীবনসঙ্গী চান যিনি তার ভালো বন্ধু হবেন, ফান লাভিং হবেন এবং ঘুরতে ভালোবাসবেন। এছাড়াও, তিনি চান তার সঙ্গী যেন বাচ্চাদের খুব ভালোবাসেন। নিজের বিয়ের বিষয়ে তিনি বলেন, ‘অন্যদের বিয়ের দাওয়াতে যেতে ভালো লাগে, তবে বিয়ে নিয়ে পরে ভাববেন।’ সৃজিত মুখার্জির পরিচালনায় এই সিনেমায় তিনি সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন।





