ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকায় ১১,২০০ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য খননকাজ শুরু হওয়ায় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এতে স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে, কারণ তাদের আশঙ্কা বাস্তুভিটা হারানো এবং জীবিকার সংকটের।
প্রকল্পের বিরোধিতায় গত ১৪ অক্টোবর চারজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে নতুন করে আন্দোলন শুরু হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী পেমা খানডু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।







