অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের পর দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালা সম্প্রতি তার পুরোনো মন্তব্য নিয়ে মুখ খুলেছেন। একসময় তিনি অভিনেতাদের সঙ্গে সম্পর্কে জড়াতে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার এই ধারণা বদলেছে।
শোভিতা জানান, জীবনের অভিজ্ঞতা মানুষের মতামত পরিবর্তন করে। তিনি নিজের এই পরিবর্তনকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন এবং মনে করেন যে নিজের মতামত বদলানোর সুযোগ থাকা উচিত।




