সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একা বা কথিত প্রেমিকের সঙ্গে থাকার সুযোগ দিলে সংশ্লিষ্ট হোটেলের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ পর্যটন নিশ্চিতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ছোট ছোট মেয়েরা প্রেমিকদের হাত ধরে হোটেলে আসে, যা আইনত অপরাধ এবং এতে নানা ধরণের অঘটন ঘটছে। পর্যটন ব্যবসায়ীদের প্রতি অনুরোধ, মা-বাবার সঙ্গে এলে থাকতে পারবেন, তবে প্রেমিকের সঙ্গে এলে এনআইডি ছাড়া থাকার অনুমতি দেওয়া যাবে না।









