এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। তিনি জানান, পূজার তিন পর্যায়ে (প্রাক্-পূজা, পূজা চলাকালীন, বিসর্জন ও পূজা-পরবর্তী) নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট বা গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।





