গাজীপুরের পোশাক শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় নিহত হন তৌফিক।
বৃহস্পতিবার তৌফিকের স্ত্রী ও ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেন শফিকুর রহমান। তিনি তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন এবং নিহতের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি জানান, তৌফিকের পরিবারের মাথা গোঁজার ঠাঁই নেই এবং তারা চাচার একটি ছোট ঘরে আশ্রয় নিয়েছেন।







