টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের পর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কর্মপরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। তবে গাজীপুরে শ্রমিক মৃত্যুর প্রতিবাদে আশুলিয়ায় বিচ্ছিন্ন উত্তেজনার ঘটনা ঘটেছে, যার জেরে ৭০টি কারখানা সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে।
মাস শেষে বাসা ভাড়া ও বকেয়া পরিশোধের তাগিদে অধিকাংশ শ্রমিক কাজে ফিরতে আগ্রহী। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, শিল্প পুলিশ ও থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। কিছু এলাকায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে বেরিয়ে আসেন, ফলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।







