হিন্দু পঞ্জিকা অনুসারে, ২০২৮ সালে এক বছরে দুইবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিথি গণনার ভিন্নতার কারণে এই পূজা প্রায় ১৫ দিনের ব্যবধানে দুই দফায় অনুষ্ঠিত হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত ও সূর্য সিদ্ধান্ত—এই দুই গণনা পদ্ধতির পার্থক্যের কারণেই এমনটি ঘটবে।
বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে পূজা সেপ্টেম্বরের শেষ দিকে এবং সূর্য সিদ্ধান্ত অনুসারে অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। এর আগে ১৯৮০ সালেও এমন ঘটনা ঘটেছিল। উভয় পদ্ধতিতেই পূজা শুদ্ধ বলে বিবেচিত হয়।






