জনপ্রিয় বলিউড পরিচালক সঞ্জয় গুপ্ত আর নেই। শনিবার (৩১ অক্টোবর) সকালে ৫৭ বছর বয়সে নিজ বাড়িতে মাথায় আঘাত পেয়ে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত।
সঞ্জয় গুপ্ত ‘কাঁটে’, ‘জিন্দা’ ও ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’র মতো সিনেমার জন্য পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।



