রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের বাইরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান জানান, দুপুরের দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে এই বিস্ফোরণ ঘটানো হয়।
কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।








