ভারতের মহারাষ্ট্রে লোহাগড় দুর্গ থেকে ধাক্কা মেরে ফেলে ব্যবসায়ী কেতন আগরওয়ালকে হত্যার ঘটনায় পুলিশ ৫ হাজার ৫৩ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে। ওড়গাঁও মাভাল আদালতে জমা দেওয়া এই চার্জশিটে বলা হয়, বাগদত্তা সিয়া গোয়েল ও তার প্রেমিক চেতন চৌধুরি সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ ৫ জন প্রত্যক্ষদর্শীসহ ১০০ জনেরও বেশি মানুষের জবানবন্দি এবং বিভিন্ন প্রযুক্তিগত প্রমাণ চার্জশিটে অন্তর্ভুক্ত করেছে।
পুলিশ জানায়, অভিযুক্তরা খুনের পরিকল্পনা করতে বিভিন্ন সিনেমা দেখে এবং চ্যাটজিপিটি ব্যবহার করে। তারা মেঘালয়ের রাজা রঘুবংশী হত্যা মামলাটিও পর্যালোচনা করেছিল। এছাড়া, তারা লোহাগড় দুর্গ চূড়ান্ত করার আগে বিভিন্ন স্থান রেকি করে। গত ১৪ জুন সিয়া কেতনকে হত্যার চেষ্টা করলেও ব্যর্থ হয়।









