আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। রায়ে তার বিরুদ্ধে আনা ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে, যার মধ্যে আন্দোলনকারী ছাত্র-জনতাকে গুরুতর আহত করা, নির্যাতন এবং রাজনৈতিক কারণে নিপীড়ন উল্লেখযোগ্য।
এছাড়াও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, প্ররোচনা ও দুষ্কর্মে সহযোগিতার দায়ে তাকে আরও ১০ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে সাজা একসঙ্গে কার্যকর হবে। রায়ে তাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার এবং ১৪ দলের সভায় উপস্থিত থেকে আন্দোলন দমনে উসকানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে।








