হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় কাতার এশিয়া ও ইউরোপের ক্রেতাদের এলএনজি সরবরাহে 'ফোর্স ম্যাজিউর' আরও এক মাস বাড়িয়েছে। এতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের কিছু এলএনজি কার্গো নভেম্বরের শেষ পর্যন্ত বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতালির এডিসন জানিয়েছে, তাদের ক্ষেত্রে সরবরাহ স্থগিত থাকবে ডিসেম্বরের শুরু পর্যন্ত।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর থেকেই কাতারএনার্জি নিয়মিতভাবে সরবরাহ পরিস্থিতি সম্পর্কে গ্রাহকদের অবহিত করছে এবং প্রায় প্রতি মাসেই কিছু কার্গো বাতিল বা স্থগিত করা হচ্ছে। প্রণালীতে দীর্ঘস্থায়ী অস্থিরতা বৈশ্বিক এলএনজি বাজারে সরবরাহ সংকটের ঝুঁকি তৈরি করেছে।





