যুক্তরাজ্য সম্ভাব্য ডিজেল রপ্তানি বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। দেশটির চ্যান্সেলর জন হিলি জানিয়েছেন, সরকার সম্ভাব্য নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুতিও শুরু করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ডিজেল রফতানি বন্ধ করে দিলে পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্যের নিজস্ব মজুত রয়েছে এবং প্রয়োজন হলে তা ব্যবহারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সোমবার যুক্তরাজ্যে ডিজেলের গড় দাম প্রতি লিটারে ১৯৯.৩৩ পেন্সে পৌঁছেছে, যা ২০২২ সালের জুনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। পেট্রলের দামও বাড়ছে, প্রতি লিটার পেট্রলের গড় দাম ১৭৪.২৩ পেন্স।
বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ার পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে সরবরাহে চাপ তৈরি হওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সপ্তাহান্তে ডিজেল রফতানি নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।





