পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফিরিয়ে দিয়েছেন। তেহরান আলোচনার টেবিলে ফেরার জন্য শর্ত হিসাবে ‘অতিরিক্ত ছাড়’ দাবি করেছিল, সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টজ। ইরানি প্রতিনিধিরা বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং আটকে থাকা শতকোটি ডলারের সম্পদ ফেরত দেওয়ার শর্ত জুড়ে দিয়েছিল।
তবে তেহরানের প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে ট্রাম্পের কোনও আস্থা নেই বলে জানিয়েছেন ওয়াল্টজ। তিনি এটিকে ইরানের একটি চাল হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, ইরান বলছে যুক্তরাষ্ট্রের অভিযোগগুলো পুরোনো ও ভিত্তিহীন এবং নির্দিষ্ট কিছু পদক্ষেপে রাজি হলেই তারা হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত। তবে দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হতে পারে বলেও জানা গেছে।





