ইরানে মার্কিন বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতাবা খামেনিও গুরুতর আহত হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর সদস্য আয়াতুল্লাহ মহসেন হায়দারি আলেকাসির জানিয়েছেন, প্রথম হামলার পর মুজতবাকে হাসপাতালে নেওয়া হলেও সেখানেও হামলা হয়। ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়।
যদিও তার মুখ বিকৃত হওয়া ও পায়ে মারাত্মক আঘাত লাগার খবর ছড়িয়েছিল, তবে সম্প্রতি জেরুজালেম পোস্ট জানিয়েছে মুজতবা খামেনি সুস্থ আছেন এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আলেকাসির আরও দাবি করেন, তিনিই প্রথম মুজতবার নাম সর্বোচ্চ নেতা হিসেবে প্রস্তাব করেছিলেন, যিনি ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন।





