ওমান উপকূলের অদূরে হরমুজ প্রণালিতে এমভি কেপ দাও জাহাজে হামলার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেছেন জাহাজটির প্রধান প্রকৌশলী মো. আমান উল্লাহ। তিনি জানান, বিকট বিস্ফোরণে জাহাজটি কেঁপে ওঠে এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চারদিকে ধোঁয়া ও পোড়া গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
হামলার পর জাহাজের ইঞ্জিন ও আবাসিক অংশে ব্যাপক ক্ষতি হয়। এই হামলায় এক ভারতীয় নাবিক নিহত হন। আমান উল্লাহ ভেবেছিলেন হয়তো আর পরিবারকে জানাতে পারবেন না, তাই বড় ছেলেকে একটি অডিও বার্তা পাঠান। তিনি আরও জানান, হামলার কিছুক্ষণ আগে নিহত ভারতীয় নাবিক সুরজ যাদব তার কেবিনে এসে চাদর বিছিয়ে দিয়েছিলেন।





