ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ভয়ংকর যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তারা শান্তি প্রতিষ্ঠার জন্য নিউইয়র্কে এসেছেন।
কাতারের মধ্যস্থতায় সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। তবে পরে তিনি আবার আলোচনার ইঙ্গিত দিয়েছেন। আরাগচি জোর দিয়ে বলেছেন, ইরান যেমন আলোচনার জন্য প্রস্তুত, তেমনি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতেও প্রস্তুত।





