ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহসেন হায়দারি আলেকাসির দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি দুই দফা প্রাণে বেঁচে গেছেন। তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর মোজতাবাকে তেহরানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল, যেখানে হামলার পর ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়।
আলেকাসির আরও জানান, মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়ে আগে কিছুই জানতেন না। ৮ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে তার নাম ঘোষণার আগ পর্যন্ত তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। অ্যাসেম্বলি অব এক্সপার্টস, যারা সর্বোচ্চ নেতা নির্বাচন করে, সেটিও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।






