ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাংকার এমটি অন পিসে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির কমপক্ষে ১২ জন ক্রু আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক। মঙ্গলবার (৬ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহত নাবিকদের উদ্ধার করে ওমানের খাসাব শহরে চিকিৎসা দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।






