আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে স্ত্রী প্রশংসা দিবস, যা প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার অনুষ্ঠিত হয়। ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে এর প্রচলন শুরু হয়। এই দিবসটি মূলত দাম্পত্য জীবনে স্ত্রীর অবদান, ভালোবাসা, যত্ন ও ত্যাগের প্রতি সম্মান জানাতে আয়োজিত হয়। জীবনের ব্যস্ততায় অনেক সময়ই স্বামীরা স্ত্রীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যান। এই দিনে ফুল দিয়ে, ভালোবাসার কথা বলে বা বিশেষ সময় কাটিয়ে স্ত্রীর মুখে হাসি ফোটানো যেতে পারে।
সংসারের ছোট ছোট কাজে স্ত্রীর অবদানকে স্বীকৃতি দেওয়া এবং কঠিন সময়ে তার পাশে থাকার স্বস্তি প্রকাশ করা এই দিবসের মূল উদ্দেশ্য। স্ত্রী কেবল প্রেমের মানুষ নন, তিনি বন্ধু এবং নির্ভরতার প্রতীকও। তাই আজ ব্যস্ততা ভুলে প্রিয় মানুষটির পাশে বসে তার গুরুত্ব বোঝানো উচিত।




