সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এই অধ্যাদেশ অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া যন্ত্রাংশের ক্ষতিসাধন করলে পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে।
অধ্যাদেশে সৌরবিদ্যুৎ ব্যবস্থার বিস্তার ও বিনিয়োগ বাড়াতে বিভিন্ন বিধান যুক্ত করা হয়েছে। এতে নেট-মিটারিংয়ের সুযোগও রাখা হয়েছে, যেখানে গ্রাহক উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বিলের সঙ্গে সমন্বয় করতে পারবেন এবং অতিরিক্ত বিদ্যুৎ বিক্রিও করতে পারবেন।




