সৌদি আরব জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত বেসামরিক পাইলটের নাম ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামি। তিনি সৌদিয়া এয়ারলাইন্সের একজন পাইলট ছিলেন। গতকাল বৃহস্পতিবারের এই হামলায় হুথিরা বিমানবন্দরের অবকাঠামো ও একটি যাত্রীবাহী বিমানকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে।
সৌদিয়া এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, হামলার সময় বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না। তবে এই হামলায় একটি বিমান ধ্বংস হয়েছে। ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা গ্রহণ করে এবং সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়। বাদশাহ খালিদ বিমানবন্দরে এটি হুথিদের একাধিক হামলার একটি।




