ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি সরাসরি সম্প্রচার করার ঘোষণা দিয়েছে। ২০০৯ সালে ফোর্ট হুড সেনা ঘাঁটিতে ১৩ জনকে হত্যাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করা হবে এবং তা সবার জন্য লাইভ দেখানো হবে বলে জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ।
এই ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র নৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, বিচারিক প্রক্রিয়াকে জনসমক্ষে বিনোদনের মতো লাইভ সম্প্রচার করা সভ্যতার অবক্ষয়। যদিও মার্কিন যুদ্ধমন্ত্রী দাবি করেছেন যে এটি অপরাধের পরিণতি বোঝাতে সহায়ক হবে, সমালোচকরা একে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বর্বরতা হিসেবে দেখছেন।




