নিউইয়র্কের ব্রঙ্কসে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের পর প্রথমবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এজেন্টরা এক অভিবাসীকে গুলি করেছে। বৃহস্পতিবার বিকেলে মার্বেল হিল এলাকায় এই ঘটনা ঘটে। গুলিটি ২৮ বছর বয়সী অস্কার বেলগালের ঘাড় ঘেঁষে চলে যায় এবং তিনি গুরুতর আহত হননি। তার সঙ্গে গাড়িতে থাকা পাঁচ বছর বয়সী শিশুটি অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে।
নিউইয়র্কের মেয়র এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইসিইর অভিযান বন্ধের দাবি জানিয়েছেন। ফেডারেল কর্তৃপক্ষ গুলি করার কারণ স্পষ্ট না করলেও, আইসিই জানিয়েছে ওই ব্যক্তির অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ ছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগের রেকর্ড রয়েছে।




