যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ঘোষণাকে কঠোরভাবে সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার কলাম লেখক পল ডেইলি। তিনি একে নৈতিক অধঃপতন হিসেবে আখ্যায়িত করেছেন।
২০০৯ সালে মার্কিন সেনাঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে অভিযুক্ত নিদাল হাসানের মৃত্যুদণ্ডকে বিনোদনের অনুষ্ঠানে পরিণত করার এই পরিকল্পনাকে তিনি 'এক্সিকিউশন টিভি' বলে অভিহিত করেছেন। ডেইলি মনে করেন, এটি তথাকথিত শ্রেষ্ঠ গণতন্ত্রের নৈতিকতার এক ভয়াবহ নতুন তলানিতে পৌঁছানোর ইঙ্গিত দেয়।




