২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে সাবেক মার্কিন সামরিক মনোরোগ বিশেষজ্ঞ নিডাল হাসানের মৃত্যুদণ্ড আগামী ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করা হবে। এই পুরো প্রক্রিয়াটি ইন্টারনেটে সরাসরি সম্প্রচার (লাইভস্ট্রিম) করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবং বৈশ্বিক প্রেক্ষাপটেও এক নজিরবিহীন ঘটনা।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই লাইভস্ট্রিমের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সাধারণ মানুষ যেন এই জঘন্য অপরাধের পরিণতি দেখতে পায়। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন।





