হুতি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম ব্যাহত হওয়ায় ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত করা হয়েছে। সরাসরি ফ্লাইটের সংখ্যা ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি। এতে এখন পর্যন্ত ১৩,৪৯০ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন, যা আরও বাড়তে পারে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনস নিরাপত্তার স্বার্থে ১৭ ও ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে।




