দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে, দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে গতবারের মতো এবারও নভেম্বর মাসে পর্যটকদের রাতে থাকার অনুমতি দেওয়া হবে না। তাদের দিনে গিয়ে দিনেই ফিরতে হবে।
কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজ চলাচল করবে এবং দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপে যেতে পারবেন। ১ ডিসেম্বর থেকে পর্যটকরা দ্বীপে রাতে থাকতে পারবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়ম কার্যকর থাকবে।









