কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য সাতটি জাহাজ রুট পারমিট চেয়ে আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় কোনো জাহাজকেই চলাচলের অনুমতি দেয়নি বিআইডব্লিউটিএ। ফলে ১ নভেম্বর থেকে পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ চালু হলেও জাহাজ চলাচল শুরু হয়নি।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, জাহাজগুলোর হালনাগাদ সার্ভে সার্টিফিকেট, রুট পারমিট ফি জমার প্রমাণ, কনজারভেন্সি ছাড়পত্র, ভয়েজ লাইসেন্সসহ প্রয়োজনীয় সব নথি জমা দিতে হবে। গত বছর অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার জাহাজের ফিটনেসসহ সব বিষয় যাচাই করে অনুমতি দেওয়া হবে।












