ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের জামিন প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে বিলম্ব ঘটানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সিজেপির লিগ্যাল সেলের প্রধান রত্না সিং দাবি করেছেন, ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার কারণ দেখিয়ে তাদের জামিন আটকে রাখা হচ্ছে।
গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে ঢোকার অভিযোগে গ্রেপ্তার হন তারা। শুনানির নির্ধারিত সময়ে ম্যাজিস্ট্রেট উপস্থিত না হওয়া এবং পরে হুমকি দেওয়ার অভিযোগ তুলে শুনানি থেকে সরে দাঁড়ানোয় জামিন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ।




