সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল এবার 'গুণী শিক্ষক সম্মাননা' পাচ্ছেন। গত জুলাই মাসে একটি গানের সঙ্গে ভিডিও রিলস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি সমালোচিত হন। তবে শিক্ষক সমাজ ও সংস্কৃতিমনা মানুষেরা তার পাশে দাঁড়ান। প্রাথমিক শিক্ষা বিভাগ তার শিক্ষাদান পদ্ধতি, বিদ্যালয় ব্যবস্থাপনা ও সহশিক্ষা কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দিচ্ছে।
জেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চারজন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এর মধ্যে বিউটি পাল অন্যতম। এছাড়াও সিলেট বিভাগে আরও তিনজন শিক্ষক বিভাগীয় পর্যায়ে এই সম্মাননা পাচ্ছেন। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হবে।



