নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শিক্ষার্থীদের কাজের সুযোগ বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ করা হবে। একই দিনে, এই ভিসার যোগ্যতা পূরণ করতে না পারা গ্র্যাজুয়েটদের জন্য ছয় মাস মেয়াদি নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ চালু হবে।
নতুন নিয়মে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্তে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে, লেভেল ৫ থেকে ৭-এর মধ্যে কোনো যোগ্যতাসম্পন্ন কোর্স নিউজিল্যান্ডে কমপক্ষে ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা করে শেষ করলে ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’র জন্য আবেদন করা যাবে, যার মেয়াদ হবে সর্বোচ্চ ছয় মাস।



